মনিরুল ইসলামসহ অতিরিক্ত আইজিপি হচ্ছেন ৭ জন
January 23, 2022 at 06:18AM
from somoynews.tv | RSS Feed
পুলিশের বিশেষ শাখার প্রধানের চলতি দায়িত্বে থাকা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মনিরুল ইসলামসহ সাতজন পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক হয়েছেন। যে তালিকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদারও রয়েছেন।
শনিবার (২২ জানুয়ারি) ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ সপ্তাহ শুরুর ঠিক আগের দিন এ প্রজ্ঞাপন জারি করা হলো।
পুলিশের বিশেষ শাখার আগে মনিরুল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আর বনজ পিবিআইয়ে নেতৃত্বের আগে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, দুই পুলিশ আহত
পদোন্নতি পাওয়া বাকি পাঁচজন হলেন- পুলিশ সদর দপ্তরের আবু হাসান মোহাম্মদ তারিক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি হাসান উল হায়দার, বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের ডিআইজি মাহবুবুর রহমান এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. হারুন অর রশিদ।