প্রাগ চিড়িয়াখানার নতুন বাসিন্দা ‘কুপার দ্য ওমব্যাট’ এর জন্য সঙ্গী খুঁজছে কর্তৃপক্ষ


January 08, 2022 at 05:14AM
from somoynews.tv | RSS Feed

চেক প্রজাতন্ত্রের প্রাগ চিড়িয়াখানার নতুন বাসিন্দা ‘কুপার দ্য ওমব্যাট’।  ৫ জানুয়ারি সেখানকার সাংবাদিকদের সাথে দেখা করে কুপার নামক ছোট ভালুকের মতো দেখতে এই প্রাণীটি।

বেশ কয়েক বছর অপেক্ষার পর, চিড়িয়াখানাটি অবশেষে তার প্রথম অস্ট্রেলীয় প্রজাতির প্রাণী ওমব্যাট পেতে সক্ষম হয়েছে।

কয়েক সপ্তাহ আগে ‘কুপার’ হ্যানোভার চিড়িয়াখানা থেকে প্রাগের চিড়িয়াখানায় আসে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সময়ের পরে, কুপার এখন তার নতুন বাড়িটি ঘুরে ফিরে দেখতেই ব্যস্ত।

প্রাগ চিড়িয়াখানাটি এখন কুপারের জন্য একজন মহিলা সঙ্গী পাওয়ার চেষ্টা করছে যাতে সে একাকী না হয়। কুপারের নতুন অংশীদার কখন আসবে তা নিশ্চিত নয়, তবে অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের একটি প্রজনন কেন্দ্র থেকে নারী ওমব্যাট আনার আশা করছে প্রাগ চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ঘণ্টা, মিনিট, সেকেন্ডের আবিষ্কারক কে?

অস্ট্রেলিয়ার আদিবাসী এই ওমব্যাট প্রাণীরা থাকার জন্য মাটিতে গর্ত খুড়েঁ নেয়। এরা সাধারণত নিশাচর হয়ে থাকে। তাই তারা দিনের বেলা তাদের গর্তে লুকিয়ে থাকে এবং রাতে খাওয়ার জন্য বের হয়।

কুপার দ্য ওমব্যাট ইতিমধ্যে নতুন আবাসস্থলে তার নিজের গর্ত খনন শুরু করেছে। ৮ জানুয়ারি থেকে প্রাগ চিড়িয়াখানার ডারউইন সেন্টারের ভিতরে এবং বাইরে দর্শনার্থীরা তাকে প্রথমবারের মতো দেখতে পাবে।

প্রাগ জুলজিক্যাল গার্ডেন হলো চেক প্রজাতন্ত্র প্রাগের একটি চিড়িয়াখানা। এটি ১৯৩১ সালে প্রাগের উত্তরে ট্রোজা জেলায় চালু করা হয়েছিল। ২০০৭ সালে ফোর্বস ট্রাভেল গাইড চিড়িয়াখানাটিকে বিশ্বের সপ্তম সেরা চিড়িয়াখানা হিসেবে ঘোষণা করে,  আর ট্রিপএডভাইজার একে বিশ্বের পঞ্চম সেরা চিড়িয়াখানা হিসেবে তালিকাভুক্তি করে। 

 

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url