টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধান বিচারপতি


January 07, 2022 at 01:14AM
from jagonews24.com | rss Feed

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ (শুক্রবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে প্রধান বিচারপতি টুঙ্গিপাড়া যাবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধান বিচারপতি।

গত ৩০ ডিসেম্বর হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

এফএইচ/এমএইচআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url