মৃত্যুমুখ থেকে আবার ফুটবল আঙিনায় এরিকসেন


January 27, 2022 at 06:21AM
from somoynews.tv | RSS Feed

মৃত্যুর কোল থেকে ফিরে সুস্থ্ হয়ে প্রথমবারের মতো অনুশীলন করলেন ক্রিস্টিয়ান এরিকসেন। শারীরিক সমস্যার কারণে দুই পক্ষের সমঝোতায় তার সঙ্গে চুক্তির ইতি টানে ইন্টার মিলান। আপাতত কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকায় নিজের সাবেক ক্লাব আয়াক্সের একাডেমিতে অনুশীলন সারেন এই ড্যানিশ মিডফিল্ডার।

এভাবেও ফিরে আসা যায়। সৃষ্টিকর্তা চাইলে আবারো মাঠে ফুটবল নিয়ে নেমে পড়া যায়। মানুষের ভালবাসার টানে মাঠ মাতানো যায়। ক্রিস্টিয়ান এরিকসেন যেন সেটার জলজ্যান্ত উদাহরণ। মৃত্যুদুয়ার থেকে ফেরা এই ড্যানিশ ফুটবলার সুস্থ্ হয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছেন।

শারীরিক সমস্যার কারণে দুই পক্ষের সমঝোতায় এরিকসনের সঙ্গে চুক্তির ইতি টানে ইন্টার মিলান। অনেকেই সাবেক টটেনহ্যাম এই তারকার শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু এরিকসেন যে অপ্রতিরোধ্য। নিজের সাবেক ক্লাব আয়াক্সই তার বিপদে এগিয়ে এল। আপাতত নেদারল্যান্ডে আয়াক্সের একাডেমিতে অনুশীলন করেই নিজেকে ফিট করে নিচ্ছেন এই ড্যানিশ মিডফিল্ডার।

আরও পড়ুন: মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

গত জুনে মৃত্যুর দুয়ার থেকে ফিরেছিলেন এরিকসেন। ঘরের মাঠ কোপেনহেগেনে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে হঠাৎ লুটিয়ে পড়েন এরিকসেন। সতীর্থদের দূরদর্শিতায় মাঠে প্রাথমিক সেবা দেওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আচমকা এরিকসেনের কার্ডিয়াক অ্যারেস্টে সাময়িক বন্ধ হয়ে যায় ম্যাচটি। স্তব্ধ হয়ে যায় বিশ্ববাসী। সবাই প্রার্থনায় বসেন ২৯ বছর বয়সী এই তারকার সুস্থতার জন্য।

আরও পড়ুন: ফের রিয়াল মাদ্রিদে ফিরছেন রোনালদো!

বর্তমানে আয়াক্সের রিজার্ভ দল আয়াক্স ইয়ুথ একাডেমিতে অনুশীলন করছেন তিনি। দলটির কোচ হিসেবে আছেন এভারটনের সাবেক ডিফেন্ডার জন হেইতিঙ্গা। গুঞ্জন চলছে, প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের হয়ে পেশাদারি ফুটবলে ফিরতে পারেন তিনি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url