যৌন হয়রানি: সৌদিতে প্রথমবারের মতো দোষী ব্যক্তির নাম প্রকাশ


January 12, 2022 at 01:59AM
from jagonews24.com | rss Feed

সৌদি আরবে যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে জেল-জরিমানা ছাড়াও জনসমক্ষে তার নাম প্রকাশ করার রায় দেওয়া হয়েছে।

ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন মদিনার একটি ফৌজদারি আদালত। দেশটিতে যৌন হয়রানির মামলায় অপরাধীর নাম প্রকাশ করার এটিই প্রথম রায়।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শাস্তি পাওয়া ব্যক্তির নাম ইয়াসির আল-আরাভি। এক নারীকে অশ্লীল মন্তব্য করে তিনি দোষী সাব্যস্ত হন। তাকে আট মাসের জেল ও এক হাজার ৩৩০ ডলার জরিমানা করা হয়।

খবরে বলা হয়, গত বছর যৌন হয়রানি বিরোধী আইনটি সংশোধন করা হয়। যেখানে অপরাধীর নাম এবং শাস্তির বিষয়টি সংবাদপত্রে প্রকাশ করার অনুমতি দেওয়া হয়।

আইনে বলা হয়েছে, যৌন হয়রানিতে অভিযুক্ত ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে ওই ব্যক্তির নিজ খরচে স্থানীয় সংবাদপত্রে তার নামসহ রায়ের সারাংশ প্রকাশ করা যেতে পারে।

জেডএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url