জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ ঘোষণা করতে চলেছেন হৃতিক রোশন
January 08, 2022 at 05:30AM
from somoynews.tv | RSS Feed
বলিউড সুপারস্টার হৃতিক রোশনের জন্মদিন আর দিন দুয়েক পরেই। আগামী ১০ জানুয়ারি ৪৮ বছরে পা দেবেন এই বলিউড সুপারস্টার। বিশেষ দিনটিতে তিনি চমক দিতে যাচ্ছেন তার অনুরাগীদের। বলিউড সংবাদমাধ্যম সূত্রের খবর, সে দিনই একটি বড়সড় ঘোষণা করবেন তিনি।
এ খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নেট পাড়ায় চর্চা। অনেকে ভাবছেন নতুন সিনেমার ঘোষণা দেবেন আবার অনেকে ভাবছেন ব্যক্তিগত জীবনের কোনো পদক্ষেপ নেবেন। আসলে কী ঘোষণা দিতে যাচ্ছেন এই অভিনেতা?
অভিনেতার ঘনিষ্ঠ বৃত্তের এক ব্যক্তি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, 'সমাজের উন্নতির জন্য হৃতিক প্রচুর কাজ করে। সেগুলি নিয়ে ও কখনও কথা বলে না। এ ধরনের বিষয়গুলি ও আড়ালে রাখতেই পছন্দ করে। সে এমন কিছু একটা শুরু করতে চলেছে, যা মানুষকে কোভিড পরিস্থিতিতে সাহায্য করবে। ওর অনুরাগীদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করবে। জন্মদিনে এই পদক্ষেপটি হৃতিক করতে চলেছে।'
আরও পড়ুন: আরিয়ানের সঙ্গে দেখা করতে চান বন্ধু আরবাজ
তবে নায়ক তার জন্মদিনে এই ঘোষণা দেবেন না। সেই ব্যক্তি বলেছেন, 'সিনেমা নিয়ে কিছু একটা ঘোষণা করতে চলেছে হৃতিক। কিন্তু এর বেশি আর কিছু বলে আমি ওর পরিকল্পনা নষ্ট করতে চাই না।'