বিএনপি’র এমপির কথায় চটলেন রাঙ্গা, বললেন ‘দুর্ঘটনা ঘটে যেতে পারে’


January 28, 2022 at 06:33AM
from somoynews.tv | RSS Feed

বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, জাতীয় সংসদে কোনো বিরোধী দল নেই। যদিও এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান জাতীয় পার্টির সাংসদ ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংসদের ১৬তম অধিবেশনে হারুনুর রশীদ এমন কথা বললে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মসিউর রহমান রাঙ্গা প্রতিবাদ জানান।


তিনি বলেন, ‘বিএনপির সাংসদেরা প্রায়ই এমন কথা সংসদ অধিবেশনে বলে থাকেন। ফের বিএনপি এসব কথা বললে, যেকোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।’


মসিউর রহমান স্পিকারের উদ্দেশে বলেন, ‘জাতীয় পার্টির ২৬ জন রয়েছি। আমাদের নিয়ে উনি যদি এ ধরনের কটূক্তি করেন, এক্সপাঞ্জ করবেন। নয়তো আমরা ওয়াকআউট করব। অনেকবার অনুরোধ করেছি। এরপরও যদি ওনারা এটা করেন, আমার সেই ব্যবস্থা নেব।’

আরও পড়ুন: পত্রিকা খুললেই পরীমনি-খুকুমণি: সুলতান মনসুর


বৃহস্পতিবার ইসি গঠন বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘বিএনপিও তাতে সংশোধনী দিয়েছে। সকালে তারা এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। এটা কিন্তু পার্লামেন্টের ভাষা না। যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কেউ যদি কিছু করে তার দায় কে নেবে?’


এদিকে জেলাপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংসদেরা দায়িত্বে নেই, জেলা প্রশাসকেরা প্রতিষ্ঠানগুলোতে যান না, প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে চলে গেছে মন্তব্য করে এগুলো সাংসদদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান মসিউর রহমান। বলেন, ‘এগুলো না চালালে আমরা কী রাজনীতি করব। কার সঙ্গে কথা বলব?’

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url