এমপি মোকতাদিরের পরিবারের রোগমুক্তি কামনায় জেলা ছাত্রলীগের দোয়া মাহফিল


January 25, 2022 at 05:17AM
from somoynews.tv | RSS Feed

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ স্ত্রী-কন্যা করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের রোগমুক্তি কামনায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

সোমবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: স্ত্রী-মেয়েসহ করোনায় আক্রান্ত এমপি উবায়দুল মোকতাদির


দোয়া মাহফিল শেষে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, জেলা ছাত্রলীগের অভিভাবক প্রিয় নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। সে জন্য তার দ্রুত রোগমুক্তি কামনায় আমরা আজকে আমরা বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করেছি। আশা করি মহান আল্লাহতালার রহমতে তিনিসহ পরিবারের সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।


আরও পড়ুন: চট্টগ্রামে প্রতি পাঁচজনের দুইজনই করোনা আক্রান্ত


জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের প্রিয় নেতা তিনি। তার পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সে জন্য জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষ দোয়া করা হয়েছে। 

দোয়া মাহফিলে জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা জামে মসজিদের খতিব মুফতি সিকবাততুল্লাহ নূর।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url