নায়িকা শিমু হত্যার বিচার চাইলেন শিল্পীরা
January 19, 2022 at 05:09AM
from somoynews.tv | RSS Feed
শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যখন সরগরম এফডিসি, ঠিক তখনই ১৭ জানুয়ারি কেরানীগঞ্জ থেকে নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
নানা গুঞ্জন, শঙ্কা আর চাপা ক্ষোভ এফডিসি জুড়ে। শোক বিহ্বল সহকর্মীরা বিচার চেয়েছেন শিমু হত্যার। শোক প্রকাশ করেছেন রিয়াজ, সাইমন সাদিক, ইমনসহ অনেকে।
সময় নিউজকে নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, শিল্পীদের জীবনের নিরাপত্তার জায়গা নিয়ে আমি সন্দিহান। একটা মানুষ যদি খুব অসময়ে পৃথিবী ত্যাগ করে সেটা আসলেই দুঃখজনক।
আরও পড়ুন: যে কারণে খুন হন নায়িকা শিমু
শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে এ ঘটনায় জল ঘোলা করারও চেষ্টা করেছেন বলে অভিযোগ করে নোংরামি বন্ধের আহ্বান জানিয়েছেন নায়ক জায়েদ খান।
তিনি বলেন, শিল্পীদের নির্বাচন নিয়ে এত নোংরামি কেন হবে? একটা শিল্পী মারা গেছে, তার লাশ নিয়েও রাজনীতি করতে হবে? ৪০০ শিল্পীর ভোট, এখানে কী আছে এমন!
জায়েদ খান আরও বলেন, আমি খারাপ করলে আমি পরাজিত হব, ভালো করলে আমাকে ভোট দেবেন। যে রেজাল্ট হয় মাথা পেতে নেব কিন্তু নোংরামি পছন্দ করি না।
আরও পড়ুন: নায়িকা শিমুর খুনি কে, জানাল পুলিশ
১৯৯৮ সালে সিনেমায় যাত্রা শুরু করেছিলেন শিমু। কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে অভিষেক হয় তার। এরপর একে একে অভিনয় করেছেন ৫০টিরও বেশি সিনেমায়। ছোটপর্দাতেও সরব ছিলেন এ অভিনেত্রী।