সিলেটে নারী চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার


January 13, 2022 at 07:20AM
from somoynews.tv | RSS Feed

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঁচ সদস্যের নারী চোরচক্রকে আটক করেছে পুলিশ।

দীর্ঘদিন তারা হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মোবাইল, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল।

বুধবার (১২ জানুয়ারি) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঁচ নারী চোরকে আটক করা হয়। আটকের পর কোতোয়ালি থানায় নেওয়া হয়।

আরও পড়ুন: হাইপ্রোফাইল ব্যক্তিদের পরিচয় দিয়ে প্রতারণায় আটক এক চক্র

এসএমপি’র কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমদ জানায়, হবিগঞ্জ জেলার লুৎফা, মিলন বেগম, রুবিনা, সালমা ও আলিমা বেগম দীর্ঘদিন ওসমানী হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি, লিফট এবং হাসপাতালের ব্যস্ততম জায়গায় সংঘবদ্ধভাবে মোবাইল, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান জিনিসপত্র চুরির সঙ্গে জড়িত ছিল। এই চক্রটিকে কোতোয়ালী থানা পুলিশ আটক করে।

আরও পড়ুন: গাইবান্ধায় ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে এক চক্র, অসহায় প্রতিবন্ধীরা

তিনি জানান, আটকের সময় তাদের কাছ থেকে একটি লকেট যুক্ত স্বর্ণের চেইনসহ ৭০ হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, জব্দকৃত আলামত স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা কৌশলে চুরি করে নেওয়ার কথা স্বীকার করে।

অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয় বলেও জানান ওসি। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url