স্বাস্থ্য ক্যাডারের ৩০ কর্মকর্তাকে ‌‘অধ্যাপক’ পদে পদোন্নতি


January 04, 2022 at 11:59PM
from jagonews24.com | rss Feed

সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের ৩০ কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব পারভিন সুলতানা স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে যথাক্রমে ২৪ জন ও ছয়জনকে এ পদোন্নতি দেওয়া হয়।

জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে তাদের পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন

এমইউ/এআরএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url