সালমা-জ্যোতিদের কমনওয়েলথ বাছাইপর্ব শুরু বুধবার


January 18, 2022 at 06:31AM
from somoynews.tv | RSS Feed

গেলো বছরটা দেশের নারী ক্রিকেট দলের জন্য সোনার হরফে লেখা হয়ে থাকবে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের মূল মঞ্চে খেলার টিকিট মিলেছে টাইগ্রেসদের।

এবার আরও একটি নতুন মিশনের সামনে বাংলাদেশ দল। প্রথমবারের মত কমনওয়েলথ গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট। এ বছর ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বার্মিংহ্যামে চলবে গেমসের মূল পর্ব। এর আগে মালয়েশিয়ায় শুরু হচ্ছে বাছাইপর্বের লড়াই।

বার্মিংহ্যাম যেতে চাইলে উৎরাতে হবে মালয়েশিয়া বাধা। বাছাইয়ে বাংলাদেশ ছাড়াও আছে কেনিয়া, মালয়েশিয়া, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। এই পাঁচ দলের মধ্যে সবার ওপরে যে থাকবে সেই সুযোগ পাবে মূল পর্বে অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলার। 

আরও পড়ুন : বড় হারে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

কারণ স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ২০২১ সালের পহেলা এপ্রিল পর্যন্ত টি টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ছয় দল আগেই টিকিট নিশ্চিত করে ফেলেছে।

বাছাইপর্বের ম্যাচগুলো হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রথম ম্যাচে কেনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নারীদের আত্মবিশ্বাস যোগাচ্ছে নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। 

দাপুটে পারফর্ম করা টাইগ্রেসরা এবার কমনওয়েলথের বাছাইয়েও সে ধারাবাহিকতা ধরে রাখতে চায়। তবে শৃঙ্খলাভঙ্গের কারণে এবার দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ বাছাইয়ে বল হাতে তাণ্ডব ছড়ানো পেসার জাহানারা। সে শূন্যতা পূরণে সামনে থেকে ভূমিকা রাখতে চান জ্যোতিরা।

প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। দু'দলের ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়। এছাড়া ২৩ জানুয়ারি জ্যোতিদের লড়তে হবে স্কটল্যান্ডের বিপক্ষে। ২৪ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

আরও পড়ুন : বিসিবির কাছে আলাদা পরিকল্পনা দিতে চান সুজন

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আকতার মেঘলা ও সুরাইয়া আজমিন।

স্ট্যান্ড বাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কোবরা।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url