সিরাজগঞ্জে আ’লীগের ১৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির মামলা


January 02, 2022 at 11:44PM
from jagonews24.com | rss Feed

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এবার মামলা করেছেন বিএনপির একজন কর্মী। এ মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে, যার মধ্যে ১১৩ জানের নাম উল্লেখ করা হয়। বাকি ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

রোববার (২ জানুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির কর্মী নাসির উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্ল্যা, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের
নেতাকর্মীদের আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।

বৃহস্পতবিার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপির কর্মীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হন।

এ ঘটনায় বিএনপির সাড়ে ১২ শো নেতাকর্মীকে আসামি করে ছয়টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে তিনটি মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে। অন্য তিনটি মামলার বাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে, মামলা দায়েরের পর শনিবার (১ জানুয়ারি) রাতে জেলা বিএনপির শীর্ষ দুই নেতাসহ চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

এএএইচ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url