বিচ্ছেদের পরেও একসঙ্গে সুস্মিতা-রোহমান
January 30, 2022 at 05:21AM
from somoynews.tv | RSS Feed
বলিউডের জনপ্রিয় জুটি সুস্মিতা-রোহমান। দু’দিন পর পর তাদের সম্পর্কের উত্থান পতন চোখে পড়ে নেটিজেনদের।
গত ২৩ ডিসেম্বর সুস্মিতা তাঁর সঙ্গে রোহমানের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। তিন বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মাসখানেক আগে। আবার একসঙ্গে দেখা গেল রোহমান শল এবং সুস্মিতা সেনকে। ঘনিষ্ঠ সূত্রের খবর, দু’জনকে সুস্মিতার বাড়ির তলায় একসঙ্গে দেখা গিয়েছে।
আরও পড়ুন: ইনস্টায় নতুন রূপে রাজ কুন্দ্রা
গত ২৩ ডিসেম্বর সুস্মিতা তাঁর সঙ্গে রোহমানের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রেম রয়ে গিয়েছে।’ শেষে অনুরাগীদের উদ্দেশে ভালবাসা জানিয়ে ‘দুগ্গা দুগ্গা’ ধ্বনি তুলেছিলেন বঙ্গতনয়া।
সূত্রের মারফত জানা গিয়েছে, প্রাক্তন যুগলকে বলি অভিনেত্রীর বাড়ির তলায় আধ ঘণ্টা কথা বলতে দেখা যায়। তার পরে রোহমান প্রাক্তন বিশ্বসুন্দরীর বাড়িতে প্রবেশ করেন। কয়েক ঘণ্টা ধরে সেখানে থাকার পরে দু’জনে মিলে গাড়ি করে বেরিয়ে যান।
আরও পড়ুন: ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে অজয় দেবগণের
সুস্মিতার দুই দত্তক-কন্যা রেনে এবং আলিশার সঙ্গে রোহমানের সম্পর্ক খুবই ভালো। সুস্মিতার পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে রোহমানের। সূত্রের দাবি, এই সম্পর্ক কোনও দিনও নষ্ট হবে না।