সিলেটের সব থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা চেয়ার
January 04, 2022 at 05:41AM
from somoynews.tv | RSS Feed
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেট জেলার ১১টি থানায় ও পুলিশ সুপার অফিসে সংরক্ষিত আসন রাখা হয়েছে। এখন থেকে বীর মুক্তিযোদ্ধারা পুলিশের যেকোনো সেবা নিতে থানায় এলে নির্ধারিত সম্মানই আসনে বসবেন।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে সিলেটের সকল থানায় একটি করে চেয়ার বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য পাঠানো হয়।
সোমবার (৩ জানুয়ারি) থেকে বীর মুক্তিযোদ্ধারা থানায় এসে নির্ধারিত চেয়ারে বসতে পারছেন।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান জানান, গত বিজয় দিবসে সিলেট জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুই প্রথম বাঙালি যিনি বাংলাদেশ শাসন করেছেন’
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রত্যেক থানায় সংরক্ষিত আসন রাখার ঘোষণা দেন।সোমবার থেকে সিলেট জেলার সকল থানায় মুক্তিযোদ্ধারা এই সুবিধা পাচ্ছেন।