ইউপি নির্বাচন: পাটগ্রামে নৌকা ৬, স্বতন্ত্র একজন বিজয়ী
January 06, 2022 at 06:57AM
from somoynews.tv | RSS Feed
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও ১টিতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী চেয়ারম্যানরা হলেন- পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম প্রধান (নৌকা), পাটগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মোখলেছার রহমান(আনারস), জগতবেড় ইউনিয়নে যুবলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সোহেল (নৌকা), কুচলিবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. হামিদুল হক (নৌকা), জোংড়া ইউনিয়নে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মজিবর রহমান (নৌকা), দহগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (নৌকা) ও বুড়িমারী ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মো. তাহাজুল ইসলাম মিঠু (নৌকা)।
আরও পড়ুন: নৌকাকে হারিয়ে টানা ৪র্থ বারের মতো ইউপি চেয়ারম্যান আবু
পাটগ্রাম উপজেলার মোট এক লাখ ২১ হাজার ৪৬৮ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৯ জন প্রার্থী।