ভাটারায় ঝুপড়ি ঘরে আগুন, প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার


January 22, 2022 at 11:23PM
from jagonews24.com | rss Feed

রাজধানীর ভাটারা থানার সাঈদনগর এলাকায় একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় আনুমানিক ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২২ জানুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা আজ রাত ৮টা ১৫ মিনিটে ভাটারা থানার সাঈদনগর পানির পাম্পের পাশে একটি ঝুপড়ি ঘরে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায়। পরে রাত ৯টা ৯ মিনিটে আগুন নির্বাপণ করে। আগুন নির্বাপণ শেষে আমাদের সার্চ টিম ঝুপড়ি ঘরের ভেতর থেকে আনুমানিক ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে।

‘প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি প্রতিবন্ধী। তবে তার নাম পরিচয় আমরা জানতে পারিনি। পুলিশকে মরদেহটি আমরা হস্তান্তর করেছি।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ঝুপড়ি ঘরটিতে কীভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেই বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। আমাদের নিয়মিত তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

টিটি/এমআরআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url