চাটখিলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


December 22, 2021 at 04:56AM
from somoynews.tv | RSS Feed

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়ন থেকে ফারজানা আক্তার সোহানা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে পূর্ব সোসালিয়া ছোট শেখের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফারজানা আক্তার সোহানা ওই বাড়ির সোহাগ শেখের মেয়ে।

পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছর আগে এক প্রবাসীর সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয় ফারজানা আক্তার সোহানার। বিয়ের পর থেকে প্রবাসী স্বামী দেশে না আসায় শ্বশুরবাড়ি যাওয়া হয়নি তার। গত এক বছর ধরে বাবার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতো সে।

আরও পড়ুন: ফের বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার সকালের কোনো এক সময় বাবার পরিবারের লোকজনের অজান্তে নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

চাটখিল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url