করোনার টিকা নেওয়া শিশুদের হার্টে প্রদাহ!
December 18, 2021 at 05:17AM
from somoynews.tv | RSS Feed
ফাইজার ও বায়োএনটেকের করোনার টিকা নেওয়ার পর আটটি শিশুর মায়োকারডাইয়াসে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগপ্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি)।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এসব শিশুর বয়স পাঁচ থেকে ১১ বছর। মায়োকারডাইয়াস বলতে হৃদযন্ত্রের এক ধরনের প্রদাহকে বোঝায়।
এর আগে সিডিসি বলছে, ১৬ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া প্রতি দশ লাখের ৬৯টি মায়োকারডাইয়াসে আক্রান্তের খবর এসেছে। আর ১২ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছে ৪০টি।
মায়োকারডাইয়াস ও টিকার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা বলেনি সিডিসি। আবার টিকা নেয়নি এমন যারা এই রোগে আক্রান্ত হয়েছেন, তাদের বয়সের গ্রুপও প্রকাশ করেনি।
আরও পড়ুন: ১৫ লাখ ৮৯ হাজার শিক্ষার্থী পেয়েছে একডোজ টিকা
সংস্থাটি জানিয়েছে, যখন এসব উপাত্ত পরীক্ষা করা হয়েছে, তখন ৭০ লাখ পাঁচ থেকে ১১ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫১ লাখের প্রথম ডোজ ও ২০ লাখের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।