চীনকে টেক্কা দিতে গ্লোবাল গেটওয়ের বিস্তারিত জানাল ইউরোপীয় কমিশন
December 02, 2021 at 05:19AM
from somoynews.tv | RSS Feed
চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিকল্প বা বিশ্বজুড়ে চীনের প্রভাব কমাতে বিশাল অংকের যে বিনিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক মহলে আলোচনা-সমালোচনা ও চুলচেরা বিশ্লেষণ চলছিল, সেই বিনিয়োগের বিস্তারিত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই বিনিয়োগ আকার ধরা হয়েছে ৩৪০ বিলিয়ন ডলার।
বুধবার (১ ডিসেম্বর) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই বিনিয়োগ পরিকল্পনার আদ্যোপান্ত তুলে ধরে জানিয়েছেন, গ্লোবাল গেটওয়ে শীর্ষক এই বিনিয়োগ অবশ্যই বিশ্বজুড়ে একটি বিশ্বস্ত বিনিয়োগ হিসেবে সকলের কাছে অবস্থান করে নিতে পারবে।
চীন বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় রেলপথে, সড়কে, বন্দরে বিনিয়োগের অর্থের সংস্থান করেছে ঠিকই কিন্তু এই কাজ করতে গিয়ে অনেক দেশকে ঋণের ভারে ন্যুব্জ করে দিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
তাই গ্লোবাল গেটওয়ের নকশা বিশ্বস্ত সহযোগীদের মাধ্যমে করা হয়েছে যেন এটা অবশ্যই নিশ্চিতভাবে টেকসই হয়।
তবে, সদস্য দেশ, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত থেকে কিভাবে এই বিশাল অংকের তহবিল গড়ে তুলবে এজন্য একটি সহজ পথ বের করতে এখনও কাজ চলছে বলে জানিয়েছেন উরসুলা।
উরসুলা তার বক্তব্যে এটা পরিষ্কারভাবে জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন অবশ্যই খুব সাদামাটাভাবে একটি ভিন্ন রকম, গণতান্ত্রিক যৌথ উদ্যোগের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের নকশা করা হয়েছে। যেখানে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক পর্যায়ে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে উন্নয়নশীল দেশগুলোর জন্য টেকসই উন্নয়নের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে।
গ্লোবাল গেটওয়ে প্রকল্পটি অবশ্যই একটি উচ্চ দক্ষতা ও উচ্চমানের স্বচ্ছতা এবং সুশাসনের মাধ্যমে অংশীজন দেশগুলোর কাছে অন্তর্বর্তীকালীন তথ্য সরবরাহের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের একজন সংবাদ সংস্থা বিবিসিকে জানিয়েছেন, ইইউ'র এই প্রকল্পে আফ্রিকা একটি বড় জায়গাজুড়ে থাকবে।
আরও পড়ুন: আবারও যুক্তরাষ্ট্রের অর্থনীতি হুমকির মুখে
চীনের কৌশলগত বিনিয়োগ বেল্ট অ্যান্ড রোড এরই মধ্যে আফ্রিকা, ইন্দো প্যাসিফিক অঞ্চলসহ ইউরোপের মানচিত্র পর্যন্ত প্রসারিত হয়েছে। চীনের কসকো কোম্পানি পিরায়ুসের গ্রিক কন্টেনার পোর্টের দুই-তৃতীয়াংশে আধিপত্য বিস্তার করেছে এবং চীনের রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন ক্রোয়েশিয়ার মূল অর্থাৎ কার্যকারিতার দিক থেকে বৃহৎ সেতুটি নির্মাণ করেছে।
যখন বিনিয়োগ করার ক্ষেত্রে পছন্দের কথা আসে, তখন কয়েকটি বিকল্প যা প্রায়শই বিদ্যমান থাকে সেগুলো অনেক ছোট হলেও এরমধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক কিন্তু সামাজিক হোক না কেন- অনেক বড় পরিণতি অন্তর্ভুক্ত থাকে।
এ প্রসঙ্গে জার্মান আর্থিক বিশ্লেষণকারী সংস্থা জার্মান মার্শাল ফান্ডের জ্যেষ্ঠ ফেলো এন্ড্রু স্মলের মতামত, এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রথম পর্যায়ে খুবই বড় আকারে ইউরোপীয় দেশগুলোকে উদ্যোগী হতে হবে। প্যাকেজ ঘোষণা করতে হবে এবং অর্থায়নের একটি সুন্দর, সহজ ও সুষম পথ আবিষ্কার করতে হবে- তবেই এই গ্লোবাল গেটওয়ে চীনের বেল্ট অ্যান্ড রোডের বিকল্প অর্থায়নের জন্য সমাদৃত হতে পারবে।
গত মাসের ইউরোপীয় ইউনিয়নে চীনের রাষ্ট্রদূত এক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, চীন অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়েকে স্বাগত জানায়। তবে, কৌশলগত এই বিনিয়োগ পরিকল্পনার প্রকল্পকে হতে হবে মুক্ত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষ সহায়ক হতে হবে। ওই সময় তিনি এও সর্তক করে দিয়েছিলেন যে, প্রত্যাশা মতো সাড়া জাগাতে ব্যর্থ হলে যেন এই পরিকল্পনার মধ্যে কোন ভূ-রাজনৈতিক উপাদান সন্নিবেশ করা না হয়। কারণ, বেল্ট অ্যান্ড রোড প্রকল্পকে চীনের বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে মূল্যায়ন করা হয়।