জমির জন্য অন্তঃসত্ত্বা মেয়েকে পিটিয়ে বাড়িছাড়া করল বাবা


December 03, 2021 at 10:59PM
from JUGANTOR

জমির জন্য অন্তঃসত্ত্বা মেয়েকে পিটিয়ে বাড়িছাড়া করল বাবা

জমির জন্য অন্তঃসত্ত্বা মেয়েকে পিটিয়ে বাড়িছাড়া করল বাবা

সারাদেশ

টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সম্পত্তির লোভে ছয় মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার জন্মদাতা বাবার বিরুদ্ধে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর অভিযুক্ত বাবা নজরুল লস্কর পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে স্থানীয় সাতাইশ চৌরাস্তা এলাকায়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী রিমা আক্তারের দায়ের করা অভিযোগসূত্রে জানা গেছে, দুই মেয়েকে নিয়ে তিনি সাতাইশ চৌরাস্তায় নানার বাড়িতে থাকেন। তার কোনো ভাই নেই, তারা তিন বোন। মা মারা যাওয়ার পর বাবা কৌশলে মায়ের নামে বাড়িসহ জমিজমা তার বোন সোমা, রুমা, ভগ্নিপতি নজরুল সিকদারের সঙ্গে যোগসাজশ করে বিক্রির পাঁয়তারা শুরু করে। ওই চক্রটি বেশ কয়েকবার স্বাক্ষর নেওয়ার জন্য তাকে চাপ দেয়। 

এতে তিনি রাজি না হওয়ায় তাদের সঙ্গে রিমার দ্বন্দ্ব বাধে। এ ঘটনার জেরে তার ওপর ইতোমধ্যে বেশ কয়েকবার হামলা করা হলে তিনি পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে তাদের হাত থেকে রক্ষা পান। ওই হামলাকারীরা তার দুই অবুঝ শিশুকে স্কুলে যাওয়ার পথে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয় এবং ভয়ভীতি দেখায়। এ সংক্রান্তে গত ২২ নভেম্বর টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৯৮০) দায়ের করেন রিমা। 

এরই জের ধরে তারা আরও ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বিকালে তার বাসায় ফের হামলা চালায়। তারা বাসার কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাসার দরজা ভেঙে তার শয়ন কক্ষে প্রবেশ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে মারতে টেনেহিঁচড়ে বাসা থেকে বের করে দেয়। এ সময় তার অবুঝ মেয়েরা কান্নাকাটি শুরু করলে তাদের জোরপূর্বক অন্যকক্ষে আটকে রেখে মারধর করে।

তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্তেও তার পেটে নির্দয়ভাবে আঘাত করে হামলাকারীরা। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একপর্যায়ে তার মামি সুমী আক্তার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান। এতে স্থানীয় থানা পুলিশের কোনো সাড়া না পেয়ে তারা নিরাশ হয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।  

এ বিষয়ে যোগাযোগের জন্য বারবার চেষ্টা করা হলে অভিযুক্ত নজরুল লস্করের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় যোগাযোগ করা হলে অপর অভিযুক্ত রুমা আক্তার বলেন, জমি নিয়ে রিমার সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। বাবা মেয়েকে মারতেই পারে। রাগের বশবর্তী হয়ে বাবা আমার বোনকে দু-চারটি চড়-থাপ্পড় মেরেছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, এটি একটি পারিবারিক জমিসংক্রান্ত বিরোধ। এ ঘটনায় আমরা কোনো মেসেজ পাইনি। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী নারীর স্বজনদের মাধ্যমে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই।

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url