রিজওয়ানের রেকর্ডের দিন ধবলধোলাই হল ক্যারিবিয়রা


December 17, 2021 at 06:32AM
from somoynews.tv | RSS Feed

মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড গড়া দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২০৮ রানের টার্গেট ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। এদিকে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে দুই হাজার রানের রেকর্ড গড়েছেন মোহাম্মদ রিজওয়ান।

করাচিতে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ব্রেন্ডন কিং ও শামা ব্রুকস ক্যারিবিয়ানদের উড়ন্ত সূচনা এনে দেন। তারা ৭ ওভারে সংগ্রহ করেন ৬৬ রান। তবে কিংকে বোল্ড করে এই জুটি ভাঙেন মোহাম্মদ ওয়াসিম। ২১ বলে ৪৩ রানের ঝড় তুলে বিদায় নেন কিং। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।


ব্রুকস মাঠ ছাড়েন ৩১ বলে ৪৯ রান করে। তিনি দুইটি চারের সাথে হাঁকান চারটি ছক্কা। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন নিকোলাস পুরান ও ড্যারেন ব্রাভো। ৩৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে ওয়াসিমের দ্বিতীয় শিকারে পরিণত হয় পুরান। এছাড়াও ব্রাভো ২৭ বলে অপরাজিত ৩৪ রান ও রোভম্যান পাওয়েল ৬ বলে অপরাজিত ৬ রান নিয়ে ইনিংস শেষ করেন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। 


বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই বিধ্বংসী ব্যাটিং করেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। উদ্বোধনী তারা গড়েন একাধিক রেকর্ড। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান উদ্বোধনী জুটিতে তুলেন ১৫৮ রান। ওডেন স্মিথকে উড়িয়ে মারতে গিয়ে বাবর ক্যাচ আউট হলে ভাঙে সেই জুটি। 


আরও পড়ুন: যে রেকর্ড বইয়ে রিজওয়ান ছাড়া আর কেউ নেই 


৫৩ বলে ৭৯ রান করে মাঠ ছাড়েন বাবর। তার ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। এটি চলতি বছরে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের ২০তম অর্ধশতক। ১৯টি অর্ধশতক নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহাম্মদ রিজওয়ান।


এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করে মাঠ ছাড়েন রিজওয়ান। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। আসিফ আলি নেমেই খেলেন ৭ বলে হার না মানা ২১ রানের ইনিংস। তার ঝড়ো ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এই হারের ফলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হল ক্যারিবীয়রা।  

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url