দিনাজপুরে ট্রাকচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু


December 05, 2021 at 11:36PM
from jagonews24.com | rss Feed

দিনাজপুর শহরের জোড়া ব্রিজের সামনে ট্রাকের চাপায় আসাদুজ্জামান (৪৫) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে।

রোববার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান রাজশাহী সদর উপজেলার কাশিয়াডাঙ্গা আদাদিয়াপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে। তিনি ডেলটাফার্মা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেলযোগে আসাদুজ্জামান দিনাজপুরে নিজ কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন। পথিমধ্যে জোড়া ব্রিজের সামনে এলে একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চাপা দেয়। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকারী মুক্তার রাজু বলেন, বিকেলে বোচাগঞ্জ উপজেলা থেকে তিনি কর্মস্থলে ফিরছিলেন। এরপরে তার দশমাইল এলাকায় যাওয়ার কথা ছিল।

দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url