গর্ভের সন্তানকে অকালেই হারালেন লঞ্চে দগ্ধ জেসমিন


December 25, 2021 at 11:08PM
from jagonews24.com | rss Feed

গর্ভের সন্তানকে অকালেই হারালেন ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ছয় মাসের অন্তঃসত্ত্বা মোছা. জেসমিন আক্তার (৩৫)।

লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার (২৫ ডিসেম্বর) ভোরে প্রাকৃতিকভাবেই সন্তান প্রসব করেন জেসমিন। এর প্রায় দুইঘণ্টা পরে মারা যায় মেয়ে নবজাতকটি।

দগ্ধ জেসমিন আক্তারের আত্মীয় মামুন জাগো নিউজকে জানান, ভোরের দিকে প্রাকৃতিকভাবেই সন্তান প্রসব করেন জেসমিন। পরে আমরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ইউনিটে নিয়ে গেলে চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, জেসমিন আক্তারের এক ছেলে ও এক মেয়ের জননী। লঞ্চে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই মাহিনুর (৫) মারা যায় এবং তামিম হাসান (৮) বার্নে চিকিৎসাধীন রয়েছে। ভাগ্যের কি নির্মন পরিহাস জন্ম নেওয়া নবজাতকটি মারা গেলো। তার ছেলের কী হয় আল্লাহ তালায় ভালো জানেন।আপনারা সবাই দোয়া করবেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, শনিবার (২৫ ডিসেম্বর) ভোরের দিকে প্রাকৃতিকভাবেই সন্তান প্রসব করেন জেসমিন। পরে ওই নবজাতকটিকে ঢামেক হাসপাতালের নবজাতক ইউনিটে পাঠানো হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর মিলেছে। দগ্ধ বা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ।

কাজী আলামিন/এমএএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url