এইচএসসি পরীক্ষা: একদিনেই অনুপস্থিত ২৫৬৮২, শিক্ষকসহ বহিষ্কার ১৪


December 20, 2021 at 05:29AM
from somoynews.tv | RSS Feed

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত পাওয়া গেছে। এছাড়া বহিষ্কার করা হয়েছে চার শিক্ষকসহ ১৪ শিক্ষার্থীকে। রোববার (১৯ ডিসেম্বর) সকাল-বিকেল মিলিয়ে ৯টি সাধারণ ও মাদরাসা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্রের পরীক্ষায় সকালে ৯টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৯৮ জন। এর মধ্যে বরিশাল বোর্ডে আটজন ও যশোরে এক শিক্ষার্থী এবং কুমিল্লা বোর্ডের চারজন কেন্দ্র পরিদর্শককে বহিষ্কার করা হয়। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল পাঁচ হাজার ১৩৯ জন। তবে এসময় কাউকে বহিষ্কার করা হয়নি।

আরও পড়ুন: মাধ্যমিকে লটারির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

এদিকে একইদিন মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা ও মানবিক, রসায়ন দ্বিতীয়পত্র ও তাজবিহ দ্বিতীয়পত্রের পরীক্ষা হয়। এ বোর্ডর অধীনে সারাদেশে সাত হাজার ৩৪৫ জন অনুপস্থিত ছিল। আর অসাধুপন্থা অবলম্বন করায় নোয়াখালীতে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সাধারণত প্রতিবছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে এ বছর করোনা মহামারির কারণে পরীক্ষা শুরু হয়েছে ২ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url