লঞ্চ দুর্ঘটনায় দগ্ধ স্বজনদের দেখতে গিয়ে দুই তরুণের মৃত্যু


December 25, 2021 at 07:00AM
from somoynews.tv | RSS Feed

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বজনদের দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন।

নিহতরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফারুক আকনের ছেলে হাসিব (২২) এবং কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মো. খোকনের ছেলে পারভেজ (১৮)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কাঠালিয়া থেকে আহত স্বজনদের খোঁজ নিতে হাসিব ও পারভেজ ঝালকাঠি সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজনই মারাত্মকভাবে আহত হন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন নিহত দুই তরুণের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

 

আরও পড়ুন: লঞ্চে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
 

এর আগে  বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।


এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। লঞ্চে প্রায় ৩০০ থেকে সাড়ে তিনশ যাত্রী ছিল। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ডের সদস্যরা।

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url