জবি কর্মকর্তা সমিতির নির্বাচন: শীর্ষ দুই পদে লড়বেন ৯ জন


December 06, 2021 at 01:16AM
from jagonews24.com | rss Feed

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্মকর্তা সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী আগামী ১৩ ডিসেম্বর। নির্বাচনে শীর্ষ দুই পদে নয়জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এর মধ্যে সভাপতি পদে ছয়জন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়ন জমা দেন। এছাড়া অন্যান্য পদে ২৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে।

রোববার (০৫ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বিষয়টি জানিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি কামাল হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সাইফুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম ও সালাউদ্দিন মোল্লা মনোনয়ন ফরম দাখিল করেছেন।

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ এমেল হক মোল্লা, আব্দুল কাদের ও সাইদুর রহমান মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া যুগ্মসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও দপ্তর সম্পাদক, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে ২৭ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচনে সভাপতি পদে ছয় এবং সাধারণ সম্পাদক পদে তিনজন সহ মোট ৩৬
প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। সোমবার মনোনয়ন প্রত্যাহারের জন্য আছে। মনোনয়ন প্রত্যাহার শেষে বিকেল সাড়ে তিনটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

শান্ত রায়হান/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url