কবরস্থানের পাশে গাছে ঝুলছিল যুবকের লাশ
December 03, 2021 at 05:02AM
from somoynews.tv | RSS Feed
ঝিনাইদহের মহেশপুরে নাসিম হোসেন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত নাসিম উপজেলার যাদবপুর ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামের মমিনুর রহমানের ছেলে। পুলিশের ধারণা, মানসিক প্রতিবন্ধী হওয়ায় নাসিম আত্মহত্যা করেছে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন জানান, চলতি বছরের গত ২৭ নভেম্বর নাসিম নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পাশাপাশি এলাকায় পাইকিং করে। এরপরও তার কোন সন্ধান না পেয়ে থানায় ডিজি করে। কিন্তু তাতেও পুলিশ তার কোনো সন্ধান তখন দিতে পারেনি।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় বেদবাড়িয়া গ্রামের কবরস্থানের পাশে বাগানে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাসিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ঢামেকের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
চেয়ারম্যান আরও জানান, আমি জেনেছি, ছেলেটি মানুষিক প্রতিবন্ধী ছিলেন। এর আগেও সে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে ছিলো।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নাসিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে সদর হাসপাতাল মর্গে পাঠাবো। প্রাথমিক ভাবে ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। তারপরও ময়না তদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।