জবিতে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু রোববার
December 05, 2021 at 05:23AM
from somoynews.tv | RSS Feed
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অস্থায়ী টিকা ক্যাম্পে রোববার (৫ ডিসেম্বর) থেকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার (৭ ডিসেম্বর) পর্যন্ত মোট তিনদিন ব্যাপী চলবে টিকা ক্যাম্পিং।
যেসব শিক্ষার্থী বাইরের কেন্দ্র থেকে প্রথম ডোজ টিকা নিয়েছে তারাও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে বলে জানা গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট পোর্টালে লগইন করে শিক্ষার্থীরা কোন দিন টিকা নিতে চায় সেটি নির্ধারণপূর্বক অন্যান্য তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছিল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: তিতুমীর কলেজে উন্মুক্ত আলোচনায় ডজনখানেক দাবি
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, নির্দিষ্ট ৩ দিনই ক্যাম্পাসে টিকা দেওয়া হবে। ৩ দিন অতিক্রম হলে ক্যাম্পাসে আর টিকা দেওয়া হবে না। কেউ যদি টিকা না নেয় তাকে পরবর্তীতে বাইরে থেকে টিকা নিতে হবে।
গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে প্রথম ডোজ টিকা (সিনোফার্ম) দেওয়া হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছে ১ হাজার ৯৬০ জন শিক্ষার্থী।
]]>