যে রেকর্ড বইয়ে রিজওয়ান ছাড়া আর কেউ নেই


December 17, 2021 at 06:02AM
from somoynews.tv | RSS Feed

চলতি বছরটি মোহাম্মদ রিজওয়ানের জন্য ছিল স্বপ্নের মতো। এর আগে টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন। তবে এবার গড়লেন আরেক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে দুই হাজার রান করার রেকর্ড গড়লেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে এমন কীর্তি গড়েন রিজওয়ান।

আরব আমিরাতে সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজওয়ান ছিল দুর্দান্ত ফর্মে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৭০.২৫ গড়ে করেছেন ২৮১ রান, স্ট্রাইকরেট ছিল ১২৭.৭২। শুধু বিশ্বকাপেই নয়, পুরো বছরের রেকর্ডও বেশ ভাল ছিল তার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অসাধারণ ব্যাটিং করেছেন রিজওয়ান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। 


বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২০৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথমেই এলবিডব্লিউ হয়েছিলেন রিজওয়ান। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের কোন বোলার রিজওয়ান থামাতে পারেনি। রিজওয়ান অর্ধশতক পূরণ করেন মাত্র ২৬ বলে।  এরপর তার ঝড়ো ব্যাটিংয়ে ৭ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। এরই সাথে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান। 


এদিকে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে। আগামী শনিবার (১৮ ডিসেম্বর) থেকে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তবে সেটি এখন আর হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের ৯ খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় এই ওয়ানডে সিরিজটি আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ স্থগিত 


সে কারণে পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজ খেলেই দেশে ফিরে যাবে ক্যারিবীয় দল। দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের জুন মাসে।


পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের ৫ খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়। এছাড়াও গত শনিবার (১১ ডিসেম্বর) ৪ খেলোয়াড় করোনা পজিটিভ হন। দলের ৯ ক্রিকেটার আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা সিদ্ধান্ত নেন ওয়ানডে সিরিজটি আগামী বছরের জুনে আয়োজনের।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url