চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৫
December 03, 2021 at 01:10AM
from jagonews24.com | rss Feed
রাজধানীর দক্ষিণখান ও কুষ্টিয়া জেলা থেকে র্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় র্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছিলো একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ ও র্যাব-১-এর যৌথ অভিযান চালিয়ে রাজধানীর দক্ষিণখান ও কুষ্টিয়া থেকে প্রতারক চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।’
প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে আগামীকাল কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
টিটি/এএএইচ