বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা


December 23, 2021 at 06:53AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বুধবার (২২ ডিসেম্বর) ঘোষিত ১৩ সদস্যের দলের নেতৃত্বভার টম লাথামের কাঁধে। ইনজুরির কারণে এ সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

উইলিয়ামসন চোটের কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে। কনুইয়ের চোটে ভুগছেন তিনি। অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজেও হয়তো তাকে পাবে না দল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিরতি কাটিয়ে ফিরতে পারেন এই অধিনায়ক।
 

ঘরের মাটিতে বাংলাদেশকে মোকাবেলার জন্য পেস নির্ভর দল দিয়েছে কিউইরা। দলে রয়েছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার, ম্যাট হ্যানরি ও কাইলে জেমিসন। নেই কোনো স্পেশালিস্ট স্পিনার। ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট শিকার করা অ্যাজাজ প্যাটেলও নেই এই দলে, স্থান পেয়েছেন রাচিন রবীন্দ্র ও ডারিল মিচেল। দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডেভন কনওয়েও।
 

দল ঘোষণা করে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ঘরের মাটিতে সিরিজ এবং এটা আমাদের জন্য দারুণ কিছু। নিজেদের মাঠে আমরা বেশ সফল।
 

স্টিড যোগ করেন, কেন উইলিয়ামসনের না থাকাটা আমাদের জন্য দুঃসংবাদ। এটা আমরা ভারতে থাকতেই জানতাম। সে এখন নির্দিষ্ট সময়ের জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছে। তবে আমার টমের ওপর পূর্ণ আস্থা আছে। সে দারুণ নেতৃত্ব দেয় দলকে। আগেও যখন তার ডাক পড়েছে তখন দারুণ নৈপুণ্য দেখিয়েছে।
 

আরও পড়ুন: সাফের সেরা খেলোয়াড় রিপা
 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের অংশ এই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১ জানুয়ারি, মাউন্ট মঙ্গানুইয়ে। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি।
 

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

টম লাথাম (অধিনায়ক), টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইলে জেমিসন, ডারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও উইল ইয়ং।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url