মানিকগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


December 17, 2021 at 11:14PM
from jagonews24.com | rss Feed

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার জাগির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) এবং অপরজনও একই উপজেলার রাজিবপুর এলাকার লাল চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

নিহত আনোয়ার হোসেনের ভাই আব্দুল হামিদ বলেন, আনোয়ার হোসেন পেশায় একজন গরুর ব্যবসায়ী। কসাইদের কাছে গরু বিক্রি করেন তিনি। গরু বিক্রির টাকা নিয়ে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় মারা যান তার ভাইসহ দুই জন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বি.এম খোরশেদ/এমআরআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url