সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত


December 21, 2021 at 05:24AM
from somoynews.tv | RSS Feed

‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যে যথাযথ উৎসাহ ও উদ্দীপনায় সিঙ্গারপুর বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দূতাবাসের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশের বিশিষ্টজনের বাণীগুলো সভায় পাঠ করা হয়।

আলোচনা সভায় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. আতাউর রহমান তাঁর বক্তব্যে দিবসটির প্রতিপাদ্য বিষয়ে বলেন, নিয়মতান্ত্রিক ও নিরাপদ অভিবাসন শুধুমাত্র অভিবাসন কর্মীর মর্যাদাবৃদ্ধি ও সন্তুষ্টি অর্জনই নয়-সুষ্ঠু কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বৃদ্ধিরও অন্যতম নিয়ামক। তাই অভিবাসনে সুশাসন আনয়নের জন্য আজকের প্রতিপাদ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষতা উন্নয়ন, রেমিট্যান্স প্রণোদনা, স্বাস্থ্যবীমা, প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান ও কর্মশেষে দেশে ফিরে গিয়ে দক্ষতাকে কাজে লাগানো এবং সম্মানজনক চাকরির ব্যবস্থা বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এখনও পর্যন্ত যেসকল প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের সদস্য হননি তাদের দ্রুত সদস্য হওয়ার অনুরোধ জানান।

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়, জনশক্তি মন্ত্রণালয় ও সরকারি সংশ্লিষ্ট সংস্থার নির্দেশনা মেনে চলার জন্য সব অভিবাসী কর্মীর অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে হাইকমিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মো. তৌফিক-উর- রহমান বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। জাতিসংঘে গৃহীত গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশনের আলোকে নিরাপত্তা, নিয়মতান্ত্রিকতাও নৈতিকতা আনয়নের মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসন প্রক্রিয়াকে আরো লাভজনক করে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং অভিবাসী কর্মীদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের অনুরোধ জানান।

এছাড়া অনুষ্ঠানে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, সিঙ্গাপুরস্থ এমপ্লয়মেন্ট কোম্পানী ও এজেন্সি, ডরমেটরি এসোসিয়েশস সিঙ্গাপুর লিমিটেড, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ চেম্বার, বিভিন্ন ব্যাংকের একচেঞ্জ হাউজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ডরমেটরি থেকে আগত উল্লেখযোগ্যসংখ্যাক বাংলাদেশি অভিবাসী কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কোভিড-১৯ মহামারিজনিত কারণে গৃহীত সতর্কতা, অভিবাসী কর্মীদের অধিকার ও দায়িত্ব, দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতামূলক লিফলেট, দিবসটির প্রতিপাদ্য বিষয় মুদ্রিত টি-শার্ট, হ্যান্ড স্যানিটাইজার, ফেইজ মাস্ক ও থার্মোমিটার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের নিয়ে আপ্যায়ন করা হয়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url