রুট পারমিট-ফিটনেসবিহীন ১৩ বাসকে জরিমানা


December 20, 2021 at 11:35PM
from jagonews24.com | rss Feed

রুট পারমিট ও ফিটনেস ছাড়া চলাচল করায় চালকসহ ১৩টি বাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

মেঘলা পরিবহন, সাভার পরিবহন, মিডলাইন পরিবহন, শুভযাত্রা, বঙ্গবন্ধু পরিবহন ও দিশারী পরিবহনের মোট ১৩টি বাস ও এক চালকের বিরুদ্ধে নেওয়া হয় এই ব্যবস্থা। তাদের জরিমানা করা হয় ২২ হাজার টাকা।

jagonews24

এর মধ্যে পাঁচটি বাসের ফিটনেস ছিল না। ফলে পাঁচ মামলায় তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে লাইসেন্স ছাড়া বাস চালানোর অপরাধে এক চালককে তিন হাজার টাকা এবং আসন সংখ্যা পুনর্বিন্যাসসহ অন্যান্য অপরাধে সাতটি বাসকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন।

jagonews24

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ২৬ ডিসেম্বর ঢাকা মহানগরীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে। সে লক্ষ্যে আমরা জোরদার করেছি অভিযান। পরীক্ষামূলক যাত্রার নির্ধারিত রুটসহ অন্যান্য রুটে পারমিটবিহীন, ফিটনেসবিহীন এবং এক পারমিট নিয়ে অন্য রুটে পরিচালনা করা বাসের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এমএমএ/জেডএইচ/


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url