মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ২ যুবক নিহত

December 03, 2021 at 10:57PM
from JUGANTOR

মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ২ যুবক নিহত
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিয়াউর রহমান ও জাহাঙ্গীর আলম নামে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন।
শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর কয়লার দিয়াড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাস এবং অটোরিকশা দুটি দুমড়ে মুচড়ে যায়।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনাব আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮) ও ভোলাহাট উপজেলার মান্নুমোড় এলাকার জানে আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাচ্ছিল একটি মাইক্রোবাস। এ সময় কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জিয়াউর রহমান ও জাহাঙ্গীর আলম মারা যান।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।