স্বেচ্ছাসেবক দলের মেহের কায়সারকে অব্যাহতি


December 04, 2021 at 10:32PM
from JUGANTOR

স্বেচ্ছাসেবক দলের মেহের কায়সারকে অব্যাহতি

স্বেচ্ছাসেবক দলের মেহের কায়সারকে অব্যাহতি

বিএনপি

যুগান্তর প্রতিবেদন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সহ-কোষাধ্যক্ষ মেহের কায়সার রানাকে অব্যাহতি দিয়েছে স্বেচ্ছাসেবক দল। 

শনিবার সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধ্যক্ষ মেহের কায়সার রানাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল আজ (শনিবার) এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

তবে অব্যাহতির বিষয়ে বর্তমানে ফ্রান্সে অবস্থান করা মেহের কায়সার যুগান্তরকে বলেন, আমি ফ্রান্সে এসে অসুস্থ হয়ে পড়েছি। এজন্য কোনো সাংগঠনিক কর্মসূচি করতে পারছি না। তাই আমি নিজেই গত নভেম্বরে অব্যাহতি চেয়েছি।

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url