বাইকের ধাক্কায় পা ভাঙল প্রিয়াঙ্কার


December 04, 2021 at 10:46PM
from JUGANTOR

বাইকের ধাক্কায় পা ভাঙল প্রিয়াঙ্কার

বাইকের ধাক্কায় পা ভাঙল প্রিয়াঙ্কার

বিনোদন

বিনোদন ডেস্ক

শুটিং চলাকালে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ভারতের টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। 

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়,  শুক্রবার রাত সাড়ে ১১টায় নিউটাউন ইকোপার্কে  ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং চলছিল। এতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ও অর্জুন চক্রবর্তী। 

শুটিং চলাকালে একটি বেপরোয়া বাইক আকস্মিকভাবে সেটের সীমানার ভেতর ঢুকে প্রিয়াঙ্কা ও অর্জুনকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়েন রাস্তার পাশে। দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অর্জুনকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে প্রিয়াঙ্কার পায়ের এক্সরে করে দেখা যায় তার ডান পায়ের হাড় ভেঙে গেছে। 

হাসপাতাল সূত্র জানিয়েছে, অস্ত্রোপচার করে ভাঙা হাড় ঠিকভাবে সেট করে সেখানে প্লেট বসানো হবে।

পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেলচালক মদ্যপ অবস্থায় ছিলেন। প্রিয়াঙ্কা ও অর্জুনকে ধাক্কা দিয়ে তিনি দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ তাকে আটক করেছে।

কলকাতায় ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যাম্প’, ‘বিবাহ অভিযান’সহ বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। এ ছাড়া তিনি কাজ করেছেন বাংলা ধারাবাহিকেও। বাংলাদেশে রফিক শিকদারের ‘হৃদয়জুড়ে’ ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী।

এদিকে প্রিয়াঙ্কার সাবেক স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সকালে খবর পেয়েই প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করেছেন। 

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url