বাংলাদেশি আহাদকে খুঁজছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন


December 16, 2021 at 05:16AM
from somoynews.tv | RSS Feed

মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গ ও কোম্পানী খুলে দুর্নীতি করার অভিযোগে ৪৯ বছর বয়সী আবদুল আহাদ খান নামের এই বাংলাদেশির বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন বিভাগ।

স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশিকে খোঁজার জন্য দেশটির দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় গণমাধ্যমসহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে খোঁজ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।   এছাড়াও মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহোযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দেশটির তেরেঙ্গানু উমনো লিয়াজোঁ কমিটির চেয়ারম্যান দাতুক সেরি আহমেদ সাইদ কর্তৃপক্ষকে একজন বাংলাদেশীকে তদন্ত করতে বলেছিলেন যিনি ক্ষমতার অপব্যবহার এবং ফেস মাস্ক উত্পাদন প্রকল্পের সাথে সম্পর্কিত বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে একজন শেয়ারহোল্ডার।

 

পলাতক ৪৯ বছর বয়সী আবদুল আহাদ খানের পাসপোর্ট নাম্বারঃ EE0016735 এবং তার সর্বশেষ মালয়েশিয়ার ঠিকানা ১৫০-৩-৬ নম্বর, ভিলা ফ্লোরা কন্ডোমিনিয়াম, টিটিডি, কুয়ালালামপুর।

 

আরও পড়ুনঃ রিহায়ারিং-ভিসাধারীদের-মেয়াদ-বর্ধিত-করলো-মালয়েশিয়া-সরকার

 

বিবৃতিতে বলা হয়েছে, পালাতক আহাদের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী কর্মকর্তা নূর আথিকা আজিজের সাথে ০১৭৩ ৪৩২৯২৩/ ০৯-৬৩০১৯২০ অথবা nurathikah@sprm.gov.my ইমেলে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

 

প্রসঙ্গত, পালাতক আহাদের রণজিৎ রয় নামে তার আরও একটি পাসপোর্ট রয়েছে যার পাসপোর্ট নাম্বারঃ BW0862531 সে দীর্ঘদিন নেদারল্যান্ড থাকা অবস্থায় কু কর্মের দায়ে সে দেশের সরকার তাকে কালো তালিকা ভুক্ত করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। 

 

এরপর ২০১৮ সালে আবদুল আহাদ খান নামের আরও একটি পাসপোর্ট বানিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে। এরপর থেকে প্রবাসী ব্যবসায়ীদের খুঁজে খুঁজে তাদের সাথে ব্যবসায়ীক পার্টনার বনে লক্ষ লক্ষ রিঙ্গিত হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url