পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ স্থগিত


December 17, 2021 at 05:28AM
from somoynews.tv | RSS Feed

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে। আগামী শনিবার (১৮ ডিসেম্বর) থেকে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তবে সেটি এখন আর হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের ৯ খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় এই ওয়ানডে সিরিজটি আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।

সে কারণে পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজ খেলেই দেশে ফিরে যাবে ক্যারিবীয় দল। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পূর্বে এমন খবর পাওয়া যায়। দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের জুন মাসে।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের ৫ খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়। এছাড়াও গত শনিবার (১১ ডিসেম্বর) ৪ খেলোয়াড় করোনা পজিটিভ হন। দলের ৯ ক্রিকেটার আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা সিদ্ধান্ত নেন ওয়ানডে সিরিজটি আগামী বছরের জুনে আয়োজনের।

আরও পড়ুন: মাঝপথেই বাতিলের শঙ্কায় পাকিস্তান-উইন্ডিজ সিরিজ 

এদিকে, এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২০৭ রানের পাহাড়সম রান করে সফরকারীরা। এই ম্যাচও ৭ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url