পিটারম্যারিজবার্গে বাংলাদেশির ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড


December 21, 2021 at 11:16PM
from jagonews24.com | rss Feed

পিটারম্যারিজবার্গে বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানসহ দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশি মালিকানাধীন বিডি সুপার মার্কেটে পাশের ইথিওপিয়ানের কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কমিউনিটি নেতা কাজল।

কাপড়ের দোকানে ডাকাতি করার সময় ডাকাত দল ক্ষিপ্ত হয়ে দোকানটিতে আগুন দিলে পাশে থাকা বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

কাপড়ের দোকানে থাকা ইথিওপিয়ান ডাকাতির সময় ভয়ে টয়লেটে আশ্রয় নিলে আগুন লাগার কারণে বের হতে না পারায় সেখানে তার মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিডি সুপারমার্কেটের মালিকের দেশের বাড়ি ফেনি জেলায় বলে জানা গেছে।

এমআরএম/এআরএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url