পুকুরে মিলল সিল মারা ব্যালট পেপার


December 29, 2021 at 06:18AM
from somoynews.tv | RSS Feed

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই দিন পর রাজশাহীর চারঘাটে একটি পুকুরে দুই শতাধিক সিল মারা ব্যালট পেপার ভেসে থাকতে দেখা গেছে। একই সঙ্গে সংরক্ষিত মহিলা সদস্যদের ফলাফলের কাগজও পাওয়া গেছে সেখানে। গত রোববার (২৬ ডিসেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্থানীয় একাধিক সূত্রে জনা গেছে, চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুকুরে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে এসব ব্যালট পেপার পাওয়া গেছে। সিল মারা ব্যালট পেপারগুলোর মধ্যে নৌকাসহ অন্য প্রার্থীদের ব্যালট পেপার রয়েছে।

শলুয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র বামনদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই ওয়ার্ডে সাতজন সাধারণ সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দিন ভোট গণনার শেষ পর্যায়ে কয়েকজন ইউপি সদস্য প্রার্থীর বিক্ষুব্ধ সমর্থকরা ভোটে অনিয়ম হয়েছে বলে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের অবরুদ্ধ করেন।

এ ঘটনার দুইদিন পর ওই কেন্দ্রের পার্শ্ববর্তী পুকুরে সিল মারা ব্যালট পেপার পাওয়া গেল। দুপুরের পর থেকেই স্থানীয় লোকজন পুকুরে ভাসা ব্যালট পেপারের ছবি তুলে সাংবাদিকদের কাছে পাঠান।

আরও পড়ুন: যৌন হয়রানির অপমান সহ্য করতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

স্থানীয় বামনদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুরে মাঠে ঘাস কাটতে যাচ্ছিল তিনি। এ সময় পুকুরে চার-পাঁচটি ব্যালট পেপার ভাসতে দেখে। পরে পুকুরের কিনারে বামনদিঘী কেন্দ্রের নাম লেখা একটি কাগজের প্যাকেট দেখতে পায় সে। তখনই সে স্থানীয় লোকজনকে জানালে তারা এসে কাগজের প্যাকেট থেকে দুই শতাধিক সিল মারা ব্যালট পেপার ও ফলাফলের কাগজ উদ্ধার করেন।

এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ভোটের দিন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ভোট গণনা করে সিলগালা অবস্থায় ব্যালট পেপার নির্বাচন অফিসে জমা দিয়েছেন।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url