নাসিক নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক টিম করবে আ’লীগ


December 28, 2021 at 01:01AM
from jagonews24.com | rss Feed

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক টিম করে দায়িত্ব বণ্টন করার সিদ্ধান্ত হয়েছে। এসব টিম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের নির্বাচন পরিচালনায় ক্ষেত্রে সহযোগিতা ও পরামর্শক হিসেবে কাজ করবে।

কেন্দ্রীয়ভাবে গঠিত টিমের নেতারা নাসিক নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এক বা একাধিক ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের নিয়ে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সফল করার লক্ষ্যে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে নাসিক নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে বৈঠক চলাকালীন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুর সংবাদে তাৎক্ষণিকভাবে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন ফরাজি, মারুফা আকতার পপিসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এসইউজে/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url