রাজধানীতে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড


December 06, 2021 at 01:44AM
from jagonews24.com | rss Feed

ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে রাজধানীসহ সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে রাজধানীর কয়েকটি এলাকায় একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকাল থেকেই রাজধানীতে বৃষ্টির কারণে সাত থেকে আটটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ আগুন খুব সামান্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আরও বলেন, সকাল থেকে রাজধানীর কল্যাণপুর, কলাবাগান, মোহাম্মদপুর, তেজগাঁও ও খিলগাঁও এলাকার বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। সাধারণত বৃষ্টি হলেই অনেক খুঁটিতে আগুন ধরে যায়।

এদিকে, আবহাওয়া পূর্বাভাস বলছে, নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত হতে পারে। রোববার ঢাকায় সারা দিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। সোমবারও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে। এদিন আকাশ থাকবে মেঘলা। তবে সোমবার থেকেই ঢাকার আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

টিটি/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url