ডিআরইউ নির্বাচন: বিজয়ীদের মার্কিন দূতাবাসের অভিনন্দন


December 05, 2021 at 05:11AM
from somoynews.tv | RSS Feed

এ বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৪ ডিসেম্বর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

এতে বলা হয়, ডিআরইউ’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় যথাক্রমে নজরুল ইসলাম মিঠু, নুরুল ইসলাম হাসিব (ইউ.এস. ইন্টারন্যাশনাল ভিজিটিং লিডারশিপ প্রোগ্রামের অংশগ্রহণকারী) ও নাদিয়া শারমিনকে (২০১৫ ইউ. এস. ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ) অভিনন্দন। নবনির্বাচিত এ দলের সবাইকে একটি সফল মেয়াদের জন্য শুভকামনা। আপনাদের সঙ্গে কাজ করার আশা রইল।

এর আগে গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এক হাজার ৩২৬ জন সদস্য ভোট দিয়েছেন।

নজরুল ইসলাম মিঠু পেয়েছেন ৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫০০ ভোট, তার নিকটতম মসিউর রহমান খান পেয়েছেন ৩৩৬ ভোট।

সংগঠনটির সহসভাপতি পদে ওসমান গনি বাবুল ৩৮৩ ভোট এবং তার নিকটতম রাশেদুল হক ৩৫৮ ভোট পেয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন (৭২৩), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (৭২৩), সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন (৯৭৩), কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু (৭৮০) নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: শান্তির বার্তা নিয়েই বিশ্বমঞ্চে এগিয়ে যেতে চায় বাংলাদেশ: রাষ্ট্রপতি

সদস্য পদে হাসান জাভেদ (৮২১), মাহমুদুল হাসান (৭৩৯), সোলাইমান সালমান (৭৩৯), সুশান্ত কুমার সাহা (৭০১), মো. আল আমিন (৬৮৬), এস কে রেজা পারভেজ (৬৬৫), মো. তানভীর আহমেদ (৬৪৪), সলিমুল্লাহ মেজবাহ (৬৪৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ ও অ্যাপায়ন সম্পাদক পদে আক্তারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ডিআরইউ নির্বাচন ২০২২- এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক ও দি ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।

এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দুটি পদে একজন করে প্রার্থী থাকায় ওই দুটি পদে ভোট হয়নি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url