সায়েদাবাদ থেকে আর বাসায় ফেরা হলো না মজিদের
December 25, 2021 at 06:15AM
from somoynews.tv | RSS Feed
রাজধানীর সায়েদাবাদে বাসের ধাক্কায় আব্দুল মজিদ শিকদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। নিহত মজিদ থাকতো যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকাতে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তবে পরিবারে সবাই গ্রামেই থাকেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনার জন্য চালকরা এককভাবে দায়ী নয়: শাজাহান খান
হাসপাতালে মজিদের দূরসম্পর্কের এক আত্মীয় চান মিয়া জানান, আজিমপুর এলাকায় কাজ শেষ করে সহকর্মীদের সাথে সন্ধ্যায় বাসায় যাচ্ছিলেন মজিদ। বাসে করে সায়দাবাদ হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে নেমে রাস্তা পার হচ্ছিলো। তখন শ্রাবণ পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
]]>