আপনারা যদি খেলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানরাও খেলব: শামীম ওসমান
December 17, 2021 at 05:32AM
from somoynews.tv | RSS Feed
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী ঘিরে রেখে দেশে আবারও খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকায় পৌর ওসমানী স্টেডিয়ামে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠানে শামীম ওসমান এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশে ষড়যন্ত্র হচ্ছে। সামনে আরও ষড়যন্ত্র হবে। এই দেশের শান্তি নষ্টের জন্য পেছন থেকে খেলা হচ্ছে।
তাদের উদ্দেশ করে শামীম ওসমান বলেন, যারা পেছন থেকে খেলছেন, স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য অপপ্রয়াস চালাচ্ছেন, তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি খেলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানরাও খেলব। সামনে খেলা অবশ্যই হবে এবং এই খেলায় স্বাধীনতার পক্ষের শক্তি জয় লাভ করবে।
আরও পড়ুন: শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: দেওয়ানগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে মামলা
আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও আড়ালে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে শামীম ওসমান বলেন, সারাদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা রাত জাগেন বলে আমরা আরামে ঘুমাই; সেই পুলিশ বাহিনী, সেই র্যাব, বিজিবি এবং যারা আমাদের দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে জঙ্গিবাদ নির্মূল করেছেন, সেইসব মানুষের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটি শক্তি কাজ করে যাচ্ছে।
শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফাতেমাতুল জান্নাত, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল।