পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় নিহত: সেই চালক গ্রেফতার

November 26, 2021 at 11:48PM
from JUGANTOR

পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় নিহত: সেই চালক গ্রেফতার
রাজধানী
যুগান্তর প্রতিবেদনরাজধানীর পান্থপথে ময়লাবাহী গাড়ির ধাক্কায় আহসান কবীরের নিহতের ঘটনায় ঘাতক গাড়িরচালককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে র্যাব সদর দফতর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শনিবার সকাল সাড়ে ১১টায় কাওরানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক যাত্রী নিহত হন। তার নাম আহসান কবির খান (৪৫)।
নিহত আহসান কবীর প্রথম আলোর সাবেক কর্মী ছিলেন। তিনি দৈনিকটির পেস্টিং বিভাগে কাজ করতেন। কয়েক বছর আগে তিনি চাকরি ছেড়ে অন্য পত্রিকায় চলে যান।
তার আগের দিন বুধবার গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছিলেন নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান। এ ঘটনায় বুধবার থেকেই রাজধানীজুড়ে বিক্ষোভ চলে।
র্যাব শুক্রবার নটর ডেম কলেজ ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়িচালক হারুন মিয়াকে গ্রেফতার করে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।