ভাগিনা চেয়ারম্যান, আনন্দে মামার মৃত্যু

November 29, 2021 at 10:36PM
from JUGANTOR

ভাগিনা চেয়ারম্যান, আনন্দে মামার মৃত্যু
সারাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধিচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভাগিনা তোবারক হোসেন। এলাকাবাসীর সঙ্গে আনন্দ উল্লাসে শরিক হন ছোট মামা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইকার উদ্দিন মালিথা।
নিজের আনন্দ প্রকাশ করতে ইকার উদ্দিন মালিথা তার নিজের মুদিখানার দোকানের বিস্কুট-চকলেটও ফ্রিতে দিতে থাকেন এলাকার সবার মাঝে। সোমবার সকালে গ্রামের সকলে মিলে রঙ মাখামাখি করার সময় বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিন মালিথা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিন মালিথা (৭২) আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামের নওদাপাড়ার মৃত খোকা মালিথার ছেলে।
এলাকাবাসী জানায়, রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে বিএনপি নেতা তোবারক হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে জয়লাভ করায় সোমবার সকালে এলাকাবাসীর সঙ্গে আনন্দে শরীক হন নবনির্বাচিত চেয়ারম্যান তোবারক হোসেনের ছোর মামা বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিন মালিথা।
তিনি এ সময় অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত ডা. রিয়াসাদ জামান ইকার উদ্দিনকে মৃত ঘোষণা করেন।