‘মুশফিক হয়তো বুঝতে ভুল করেছে’


November 19, 2021 at 10:38PM
from JUGANTOR

‘মুশফিক হয়তো বুঝতে ভুল করেছে’

‘মুশফিক হয়তো বুঝতে ভুল করেছে’

খেলা

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। কিন্তু মুশফিকের দাবি তাকে বাদ দেওয়া হয়েছে।

জাতীয় দল থেকে বাদ পড়ার প্রতিক্রিয়া জানিয়ে শোকজ খেয়েছেন মুশফিকুর রহিম। সে আচরণবিধি ভেঙেছে বলেই মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, মুশফিক আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ খেলোয়াড় তা আমরা সবাই জানি। এটা নতুন করে বলার কিছু নেই। এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছে। আমার কাছে মনে হয়েছে, ওকে সতেজ রাখাটা খুব জরুরি। 

তিনি আরও বলেন, সামনে টেস্ট সিরিজ রয়েছে। তামিম হয়তো খেলতে পারবে না। সাকিবের খেলাও অনিশ্চয়তা আছে। মাহমুদউল্লাহ টেস্ট খেলা ছেড়ে দিয়েছে। ‍মুশফিক ছাড়া টেস্টে আমাদের সিনিয়র খেলোয়াড় আর কোথায়?

দেশের একটি অনলাইনকে জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন আরও বলেন, আমার মনে হয় এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। কোথাও ভুলভাবে উপস্থাপিত হয়েছে। মুশফিক হয়তো বুঝতে ভুল করেছে। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর  প্রধান নির্বাচক মুশফিককে ফোন করে পাননি। পরে ওকে খুদেবার্তা পাঠানো হয়।

তিনি আরও বলেন, টি-টোয়েন্টি থেকে ওকে বাদ দেওয়া হয়নি। কোনো নির্বাচকই বলেনি যে ওকে বাদ দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে, একটা সিরিজে ওর বিশ্রাম দরকার। আমার মনে হয়, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খুব গুরুত্বপূর্ণ হবে। 

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url